August 25, 2026, 8:59 am

গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Reporter Name
  • আপডেট Friday, March 8, 2024
  • 113 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহরের রাজবাড়ি মাঠ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ হাসিনা আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান রীনা পারভীন, প্রফেসর এম এ বারী, শাহনাজ আক্তার প্রমুখ। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর