August 25, 2026, 8:59 am

টঙ্গীতে আল-হেলাল স্কুলের উদ্যোগে ক্রিকেট খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, March 7, 2024
  • 401 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে আল-হেলাল স্কুলের উদ্যোগে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার টঙ্গী সরকারি কলেজ মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় আল-হেলাল স্কুলের সিনিয়র শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। স্কুলের ক্রীড়া শিক্ষক শাওন আহমেদ জয়ের পরিচালনায় খেলায় জিহাদ ও লিমনের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হয়। এতে ১০ ওভার করে খেলা হয়। এতে লিমনের দল ৪ উইকেটে চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় জিহাদের দল। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় খায়রুল বাশার। খেলাটি বিকাল ৩টায় টঙ্গী কলেজ মাঠে শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারী, উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল আহসান হেলাল, সিনিয়র শিক্ষক জুয়েনা পারভীন মুক্তা, আব্দুল হান্নান, নাজমুন্নাহার মুন, ফাতেমা আক্তার, শরীফুল ইসলাম, হাফসা আক্তার, ইসমাইল হোসেন প্রমুখ। এছাড়াও স্কুলের ক্রীড়ামোদী অনেক অভিভাবক অভিভাবিকা ও সিনিয়র শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর