July 9, 2026, 7:31 pm

গাজীপুরের শ্রীপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Thursday, March 7, 2024
  • 104 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনে গাজীপুরের শ্রীপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা-র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন,শ্রীপুর থানার ওসি তদন্ত সাখাওয়াৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরীন , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম মোহিতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ ফয়সাল খান,যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হাছান প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে প্রতিযোগিতা, ছড়াপাঠ, কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। পরে উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর