July 9, 2026, 6:18 pm

মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ নলকূপ খনন-শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, March 6, 2024
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী :: মনোহরদীতে আজ বুধবার সকালে সাবমারসিবল পাম্পযুক্ত নলকূপ খননকালে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই দুই শ্রমিকের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামে। মনোহরদীর শুকুন্দী ইউনিয়নের গাছুয়ারকান্দা গ্রামে অহিদুজ্জামানের বাড়িতে সাবমারসিবল পাম্পযুক্ত নলকূপ খননকালে কর্মরত শ্রমিকরা বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হন।
মনোহরদী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সংশ্লিষ্ট মেকানিক মাজহারুল জানান, খনন শ্রমিকেরা খননস্থলে ব্যবহৃত একটি উঁচু লোহার খুঁটি অপসারণকালে উপরে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয় সেটি। এ সময় খুঁটি অপসারণকারী শ্রমিকদলের দুই সদস্য শরাফির ছেলে রকিবুল (১৬) ও সোহরাবের ছেলে রুবেল ফরাজী (৪০) মারাত্মকভাবে আহত হন। তাদের উভয়ের বাড়ি পটুয়াখালীর উত্তর রানীপুর এলাকায়। চিকিৎসার্থে তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূইয়া জানান, বিষয়টি কেউ তাকে জানায়নি। এ ব্যাপারে অবহিত নন তিনি। দ্রুতই খোঁজ খবর নিয়ে দেখছেন বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর