July 9, 2026, 7:29 pm

টঙ্গীতে ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা তৎপর হতে শুরু করেছে

Reporter Name
  • আপডেট Tuesday, March 5, 2024
  • 235 জন দেখেছে

শামীমা খানম :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীরা তৎপর হতে শুরু করেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বাড়ছে। স্থানীয়রা এখন থেকেই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। মাদক ব্যবসায়ীরা পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খেটে জামিনে বের হয়ে এসে পুর্নরায় বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করছে। জেল থেকে সাজাভোগ শেষে বেশকিছুদিন আত্মগোপনে থেকে তারা আবারো কেউ প্রকাশ্যে আবার কেউ গাপনে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নানা প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন প্রশাসন। প্রশাসনের নাকের ডগায় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি, কেরানিরটেক বস্তি, এরশাদনগর বস্তি, হাজী মাজার বস্তি, কলাবাগান বস্তিতে মাদক ব্যবসা এখন রমরমা। এর ফলে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কেরানিরটেক রহিমা, কারিনা, ব্যাংকের মাঠের নার্গিস, আরফিনা মোমেলা, এরশাদ নগরের শারমিন, পারুল, খালেদা, হাজী বাজার বস্তির লাইলি, নজরুলের বস্তির বৃষ্টি প্রশাসনের চোখ ফাকি দিয়ে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে মাদক, হেরোইন, ফেনসিডিল ও গাজাসহ বিভিন্ন মাদকদ্রব্য। এলাকার স্কুল কলেজ পড়ুয়া যুব সমাজদের বাঁচাতে এসব মাদক ব্যবসায়ীদের লাগাম ধরতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর