July 9, 2026, 11:40 am

টঙ্গীতে টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড কারখানায় দিনভর শ্রমিক ধর্মঘট

Reporter Name
  • আপডেট Thursday, February 29, 2024
  • 151 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: কর্তৃপক্ষের অসদাচরণ, মাতৃত্বকালীন ছুটি, নিয়মিত বেতন পরিশোধসহ নানা দাবিতে দিনভর শ্রমিক ধর্মঘট করেছে ছয় শ শ্রমিক। টঙ্গীর সাতাইশ এলাকায় টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক প্রস্তুত কারখানায় এই ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, কতিপয় কর্মকর্তার অসদাচরণ, মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত, নির্ধারিত সময়ে বেতন পরিশোধ ও অপ্রয়োজনীয় ছাঁটাই বন্ধসহ নানা দাবিতে  বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত এই প্রতিষ্ঠানের ছয় শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে কাজ না করে আন্দোলন শুরু করে। রাতে শ্রমিকদের সঙ্গে মালিক কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন বলেন, মালিক-শ্রমিক সমঝোতা হয়েছে। আজ বৃহস্পতিবার শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর