July 9, 2026, 11:11 am

গাছা থানায় স্বজনের উদ্যোগে যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট Tuesday, February 27, 2024
  • 126 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর গাছা মেট্রেপলিটন থানা এলাকায় দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাছা থানায় স্বজনের উদ্যোগে ৩৫ নং ওয়ার্ডের রাঁধুনি রেষ্টুরেন্ট হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুরআন তেলওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্বজনের সদস্য ক্বারী মাওলানা মিজানুর রহমান মিজান।
গাছা থানা স্বজনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাছা মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম। যুগান্তর স্বজনের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অলিদুর রহমান অলির সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগরীর ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান, মহানগর আওয়ামী লীগ নেতা মো. শহিদুল্লাহ, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, সিনিয়র রিপোর্টার আলমগীর কবীর, সাংবাদিক শরিফ ওমর টুটুল, গাছা থানা কৃষক লীগ সভাপতি শাহজালাল তরুণ, গাজী জসীম উদ্দিন, আক্তার হোসেন টিপু প্রমুখ।
আলোচনা সভায় দুই যুগ পুর্তিতে দৈনিক যুগান্তরকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে বস্তুনিষ্ঠ তথ্য বা সংবাদ পরিবেশন করে দৈনিক যুগান্তর পাঠকের আশা পূরণ করে চলেছে। দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তারা আরও বলেন, দেশ থেকে দেশান্তরে দৈনিক যুগান্তর পাঠকের অন্তর জুড়ে।
আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ আখতার হোসেন ,গাছা থানা স্বজনের প্রধান উপদেষ্টা ও গাছা যুগান্তরের প্রতিনিধি এমআর নাসির, সদস্য সালমা হিরন, বাবুল মন্ডল, আ. হালিম খান, জাহিদ, হাসান জনি প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর