August 25, 2026, 3:49 am

গাজীপুরে নামাজ পড়ার কথা বলে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

Reporter Name
  • আপডেট Monday, February 26, 2024
  • 181 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় নামাজ পড়ার কথা বলে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাতে মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হোসেন আলী (২২)। তিনি কুনিয়া তারগাছ এলাকার নুর নবীর ছেলে।
পুলিশ জানায়, হোসেন আলী এক সময় পোশাক কারখানায় কাজ করতেন। মাঝে চাকরি ছেড়ে দিয়ে বেকার ছিলেন। কাজ না থাকায় এলাকার বন্ধুদের সাথেই চলাফেরা করতেন। একসাথে চলফেরা করতে গিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদের ঘটনাও ঘটে। ওই রাত ৯টার দিকে তার বাড়িতে গিয়ে নামাজ পড়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় বন্ধুরা।
পুলিশ আরও জানায়, রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায়, কানে ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ। পূর্ব বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গাছা থানার ওসি মো. শাহ আলম জানান, ঘটনার সাথে জড়িত কয়েকজন বন্ধুকে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে ছয়জন আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর