July 9, 2026, 1:44 pm

টঙ্গীতে একটি তুলার গোডাউনে আগুন বিভিন্ন মালামাল পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট Sunday, February 25, 2024
  • 139 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল রোববার বিকেল ৪ টার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে টঙ্গী মিল গেইট এলাকার ওই তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় গোডাউনের আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে আগুনে ভয়াবহতা বাড়তে থাকলে স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে তিনটি গোডাউনসহ তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর