July 9, 2026, 5:01 pm

কালিয়াকৈরে বাজার রক্ষার দাবিতে ব্যবসায়ীদের মনববন্ধন

Reporter Name
  • আপডেট Friday, February 23, 2024
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে ৫০ বছরের পুরনো বাজার রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন সফিপুর বাজারের ব্যবসায়ীরা। সম্প্রীতি এলাকার কয়েকজন কুচক্রীমহল ৫০ বছরের পুরনো সরকারি পেরিপেরি ভুক্ত সফিপুর বাজারটি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সফিপুর বাজার এলাকায় ওই কর্মসুচি পালন করেন বাজারের সাধারণ ব্যবসায়ীসহ বাজার কমিটির সদস্যরা। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ৫০ বছর আগে সফিপুর বাজারটি গড়ে উঠে।
ওই বাজারে প্রায় ৫ হাজার দোকান রয়েছে। বাজারে পৌরসভা ও রাজস্ব খাদ থেকে প্রতিবছর বাজার উন্নয়নের কাজ হয়ে থাকে। এবার প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে পৌরসভার তত্বাবধানে ও বাজার সমিতির সহযোগিতায় সংস্কার কাজ চলছে। ওই বাজারের জমি পাবে দাবি করে অনিল চন্দ্র বর্মন, রবিউল ইসলাম রুবেল ও সেলিম হোসেন বাজারটি দখলের পাঁয়তারাসহ পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরসহ বাজার কমিটির নেতাদের হয়রানি করছেন।
তাই বাজার রক্ষা, মেয়র ও পৌর কাউন্সিলর বাজার কমিটির নেতাদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়।
সংবাদ সম্মেলন শেষে মানববন্ধনে বক্তব্য দেন, সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আতাউর রহমান জয়, সহ-সভাপতি হারিজউজ্জামান হারিজ, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, ব্যবসায়ী মতিউর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর