July 9, 2026, 6:18 pm

বাউবিতে মহান শহিদ দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

Reporter Name
  • আপডেট Thursday, February 22, 2024
  • 95 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত অমর একুশে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাউবি ল্যাবরেটরি স্কুল ও স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা বুধবার বাউবির গাজীপুরস্থ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন বৃহস্পতিবার এ তথ্য জানান।
বিজয়ীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম আলামিন, দ্বিতীয় নাজমুস ফিয়াদ, তৃতীয় পুরস্কার পেয়েছে ফাইজা বিনতে আলম ও ‘খ’ গ্রুপে প্রথম মুবাশ্বির জান্নাত, দ্বিতীয় অহনা ইসলাম, তৃতীয় পুরস্কার পেয়েছে ইসরাত জাহান মিষ্টি এবং রচনা প্রতিযোগিতায় প্রথম নুসরাত জাহান দিশা, দ্বিতীয় জান্নাতুল ফেরদৌস মিম ও তৃতীয় পুরস্কার পেয়েছে মায়মুনা আক্তার আঁখি।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কে এম রেজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান। এ সময় অধ্যাপক ড. মোহসীন উদ্দীন, অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ, ড. এম আব্দুল হামিদ, মো. আব্দুস সাত্তার, মো: মশিউর রহমানসহ শিক্ষক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর