July 9, 2026, 6:17 pm

ময়মনসিংহে মাহিন্দ্রতে তেলবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২

Reporter Name
  • আপডেট Thursday, February 22, 2024
  • 108 জন দেখেছে

নিজস্ব  প্রতিবেদক,  ময়মনসিংহ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মাহিন্দ্রতে তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার রহমতগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গৌরপুর উপজেলার গঙ্গাশ্রম এলাকার আব্দুস সাত্তার (৬০) ও ঈশ্বরগঞ্জের চরনিখলা এলাকার রবিন মিয়া (২০)।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিলেন চালক। এ সময় একই দিক থেকে আসা দ্রুতগামী তেলবাহী ট্রাক ওই মাহিন্দ্রকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রতে থাকা কয়েকজন যাত্রী রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন তিন যাত্রী। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রবিনের মৃত্যু হয়। ঘাতক তেলবাহী ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর