July 9, 2026, 11:10 am

ইজতেমা ময়দানে বিশ্বের ৩৬ দেশের ৭৫৯ বিদেশি

Reporter Name
  • আপডেট Thursday, February 1, 2024
  • 134 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এরই মধ্যে ৩৬ দেশের ৭৫৯ জন বিদেশি মেহমান এখন ইজতেমা ময়দানে অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইজতেমার বিদেশি খিত্তায় দায়িত্বরত একজন সরকারি কর্মকর্তা এই তথ্য জানান। ৩৬টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিজস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য অন্যতম।
এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা প্রশাসন। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ, র‌্যাবসহ সব বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
বিদেশি খিত্তার সামনে স্থাপন করা গাজীপুর মহানগর পুলিশের উপনিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন কালের কণ্ঠকে বলেন, বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর