November 19, 2026, 4:53 am

গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Wednesday, May 3, 2023
  • 340 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরে একটি কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিগত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর সিরাজকে সভাপতি এবং সদস্য সচিব কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুল ইসলাম মনির সভাপতিত্ব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। সম্মেলনে প্রধান অতিথি সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। গাজীপুর মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জুরুল করিম রনি সভাপতিত্ব করেন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: বেনজীর আহাম্মেদ টিটু, বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মোঃ মাজাহারুল আলম।

সম্মেলনের উদ্বোধক হিসেবে ছিলেন গাজীপুর মহানগর বিএনপি’র সদস্য সচিব মো: শওকত হোসেন সরকার, আমন্ত্রিত অতিথি ছিলেন আহমদ আলী রুজদি, আলহাজ্ব সরুজ আহাম্মেদ ও রকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগন কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, মহানগর ওলামা দলের আহ্বায়ক কাজী মোস্তফা জামাল খোকন ও বাসন থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। পরে এতে নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ৭দিনের মধ্যে ১০১ সদস্যের কমিটি গঠণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর