July 9, 2026, 11:11 am

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Thursday, December 28, 2023
  • 124 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এ অবরোধ করে।
শ্রমিকরা জানায়, টঙ্গীর ভাদাম এলাকায় অবস্থিত ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামক পোশাক কারখানার প্রায় ৬/৭শতাধিক শ্রমিক তাদের দুই মাসের বেতন বকেয়া আছে। কারখানা কর্তৃপক্ষ কয়েকবার তারিখ দিয়ে বেতন পরিশোধ করেনি।
এ অবস্থায় বৃহস্পতিবার সকালে শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসার সামনে বিক্ষোভ করে। সেখান থেকে কোনো সমাধান না পেয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এ বিষয়ে কারখানার মালিক সিরাজুল ইসলাম খাজার সঙ্গে যোগাযোগ করার জন্য একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর