July 9, 2026, 1:35 pm

নরসিংদীর বেলাব প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি নিলু-সম্পাদক আমিনুল

Reporter Name
  • আপডেট Tuesday, December 26, 2023
  • 120 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: নরসিংদীর বেলাব প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।তৃতীয় বারের মতো নির্বাচনে সভাপতি হিসেবে আজকের বসুন্ধরা পত্রিকার(স্টাফ রিপোর্টার)মোশারফ হোসেন নিলু এবং মাই টিভি বেলাব(উপজেলা প্রতিনিধি) মোঃ আমিনুল হক সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে নির্বাচনের আহবায়ক কমিটির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক এম এ আওয়াল,এবং বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ।নির্বাচনে সিনিয়র সহ সভাপতি স্বপন মাহমুদ,সাংগঠনিক সম্পাদক ফরিদুজ্জামান এবং অর্থ সম্পাদক আলমগীর পাঠান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।২২জন সদস্যের মধ্যে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করেন। নির্বাচনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর,মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ,আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ হেলিম,নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাহাদত হোসেন রাজু,সহ সভাপতি খন্দকার আমির হোসেন,রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তন্ময় সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর