স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড আউচপাড়া এলাকায় খাঁ-পাড়া জামে মসজিদের ৪ তালার ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়েছে । আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন মসজিদ কমিটির সভাপতি মো. তাঁহের খান। এ সময় ৫৪ নং ওয়ার্ড আওয়ামী তাঁতীলীগের সভাপতি ও খাঁ -পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. তাঁহের খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা আওয়ামী তাঁতীলীগের সভাপতি মো. সিরাজুল হক , টঙ্গী পশ্চিম থানা আওয়ামীলীগের সদস্য সচিব মো. হারুনুর রশীদ , টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্স কলেজের সিনিয়র শিক্ষক ও খাঁ–পাড়া জামে মসজিদের মোতোয়াল্লি হাজী মো. ইউসুফ খান, সৌদি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু সুফিয়ান , হাজী মো. ইয়ার খান, হাজী মো. হোসেন খান, আল নূর একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম খান, লেসন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. জসিম খান, মো. আব্দুল খালেক, মো. জায়েদ খান, মো. বাদল খানস প্রমুখ।
এ সময় গ্রামবাসী জানান, মসজিদ আল্লাহ ঘর। এ ঘরের কাজ কোনও সময় থেমে থাকে না। মসজিদটি গ্রামবাসী ও সকলের উদ্যোগে অনেক দূর এগিয়েছে। বাকি কিছু কাজ এবং ৪ তালা ছাদের ঢালাইটা বাকি ছিল। এ বিষয়ে উক্ত মসজিদ কমিটির সভাপতি মো. তাঁহের খান জানান , মসজিদটি আমাদের গ্রামবাসী ও সকলের উদ্যোগে অনেক দূর এগিয়েছে। বাকি কিছু কাজ ও ৪ তালা ভবনের ছাদের ঢালাইটা বাকি ছিল। আজ সেই ছাদের ঢালেইয়ের কাজ শুরু হয়েছে । মহান সৃষ্টিকর্তা আল্লাহর ঘর মসজিদটির উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। আল্লাহ রাস্তায় দান করা ভাগ্যের ব্যাপার। আল্লাহর উছিলায়ই আমি মসজিদের ছাদ ঢালাই কাজে শরিক হতে পেরেছি। ভবিষ্যতেও ভালো কাজের সাথে থাকব। এবং মসজিদ কমিটির পরামর্শ ও গ্রামবাসীর সহযোগিতায় বাকি কাজগুলো শেষ করা হবে ।