শামীমা খানম :: গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী নতুন বাজার ৫৬ নং ওয়ার্ডের পরিত্যক্ত ঔ ক্যাপরি সিনেমা হলের সামনে ব্যাংক মাঠ বস্তিতে গ্যাস সিলিন্ডারের অন্তরালে মাদক সম্রাজ্ঞী ও একাধিক মামলার আসামি আরফিনা এবং তার সহযোগীদের মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।
চিহ্নিত মাদকসম্রাজ্ঞী আরফিনা প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে মরণ নেশা ইয়াবা, ফেন্সি, গাজা, হিরোইন, বিদেশি মদসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ড। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই জানি কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা বিভিন্ন আইন প্রয়োগ সংস্থার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাদকসম্রাজ্ঞী আরফিনা প্রকাশ্যে বলে বেড়ায় আমি প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগের বড় বড় নেতা ও সন্ত্রাস বাহিনীদের মোটা অংকের মাসোয়ারা দিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছি। অপরাধ বিচিত্রার সাপ্তাহিক প্রতিবেদনে উঠে আসে এমনই তথ্য। ফেন্সি ব্যবসায়ী আর ফীনা বেগম অবৈধ মাদক ব্যবসা ছাড়াও চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, খারাপিসহ সকল ধরনের অপকর্মের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। টঙ্গী ব্যাক মাঠ ক্যাপরি সিনেমা হলের সামনে গ্যাস সিলিন্ডারের অন্তরালে বিশাল সেন্টিকেটেরডের মাধ্যমে পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে অবৈধ পন্থায় ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রাতারাতি কয়েকশো কোটি টাকা কামিয়েছেন তিনি।
বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, মাদকসম্রাজ্ঞী আরফিনা টঙ্গী রেলওয়ের আশেপাশে তার সহযোগীদের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের হতে পৌঁছে দিচ্ছে এ সকল মাদক পুরো গাজীপুরের সর্বত্র। আর এই সকল মাদক ব্যবসার সাথে তাহার আত্মীয় সালমা, নার্গিস, মোমিলা, রফিকুল ইসলাম রফিক, তার বউ শেফালী ,মুক্তা,মুক্তা জামাই ,শাবানা, মর্জিনা, আলামিন, আলামিনের এস্ত্রী ওতপ্রোতভাবে জড়িত। ব্যাংক মাঠ পুরোটাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের আরফিনার হাতের মুঠোয়। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলে জানা যায় একাধিক সূত্রে। সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিবেদনে এইসব প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে নড়েচড়ে বসিনি মাদক ব্যবসায়ীরা। এই ব্যবসার সকল অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে কতিপয় অর্থলোভী পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের বড় বড় নেতার সেন্টার দাতা হিসেবে কাজ করছে। নতুন বাজারের ব্যবসায়ীগণ ও এলাকার সচেতন ব্যক্তিবর্গ অপরাধ বিচিত্রার অনুসন্ধানী দলের কাছে জোর দাবি জানিয়েছেন তাদেরকে এই অতিসত্বর গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে তাদের দ্বারা স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা মেয়েরা তাদের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।