October 12, 2026, 7:58 pm

টঙ্গীতে বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, December 19, 2023
  • 144 জন দেখেছে

জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে বসুন্ধরা শুভসংঘ সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কামরুন নাহার সোহেলী, দ্বিতীয় বৃষ্টি আক্তার ও যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন মো. রাকিব হোসেন ও রাবেয়া আক্তার বৃষ্টি।
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, সহকারী শিক্ষক মো. মোস্তফা কামাল, মো. আব্দুল মোতালেব ও শেখ জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ টঙ্গী থানা শাখার দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান শ্রাবণ, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ শাখার নবগঠিত কমিটির সভাপতি জাহান আলম নিশা, সহ সভাপতি মেহেরুর নিহাল, যুগ্ম সাধারণ সম্পাদক রেশমা আক্তার, প্রচার সম্পাদক ফারজানা, যোগাযোগ সম্পাদক নাজমুন নাহার মিথিলা, দপ্তর সম্পাদক তানিছা জামান, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক জুমানা সিদ্দিকা তাইমা, সহ প্রচার সম্পাদক ইয়াশা আয়াত, সহ যোগাযোগ সম্পাদক কুলসুমা আক্তার প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর