August 25, 2026, 5:11 pm

গাজীপুরের শ্রীপুরে ৫৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Saturday, December 16, 2023
  • 106 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ৫৪০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর