July 10, 2026, 1:52 am

ফেরদৌসকে সংর্বধনা দিয়েছেন শিল্পীরা

Reporter Name
  • আপডেট Saturday, December 16, 2023
  • 96 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার পর থেকেই একের পর এক শুভেচ্ছা-অভিনন্দন পাচ্ছেন অভিনেতা। এবার ফেরদৌসকে সংর্বধনা দিয়েছেন তাঁর চলচ্চিত্রের সহকর্মীরা। আজ বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।সেখানেই চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে ফেরদৌস সংবর্ধনা দেওয়া হয়।
এসময় নিজের অনুভূতি জানিয়ে ফেরদৌস বলেন, ‘আমাকে এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি। প্রধানমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়ে শুধু আমাকে সম্মানিত করেনি, পুরো চলচ্চিত্রঅঙ্গন, চলচ্চিত্র পরিবার আজ সম্মানিতবোধ করছেন।’
তিনি আরও বলেন, ‘আপনাদের সবাইকে আমি আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, আগামীতেও ঠিক সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন।’
এসময় শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, অভিনেত্রী সুজাতা, নূতন, অঞ্জনা রহমান, নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, ইমনসহ চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ফেরদৌসের উদ্দেশ্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ঢাকা ১০ আসনের মত একটি গুরুত্বপূর্ণ আসনে প্রধানমন্ত্রী তোমাকে মনোনয়ন দিয়েছেন। তুমি এই আসনের মানুষগুলোর কথা চিন্তা করবে। আমি আগেই বলেছি, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। শহীদ-বুদ্ধিজীবীদের যেভাবে সন্মান দেওয়া দরকার ছিলো আমরা কিন্তু সেভাবে সন্মান দিতে পারিনা। ৫২ বছর পার হয়ে গেছে কিন্তু শহীদ-বুদ্ধিজীবীদের চাওয়া-পাওয়াকে আমরা পূরণ করতে পারিনি। শহীদ-বুদ্ধিজীবীদের কথা চিন্তা করে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই তোমার কর্মকে সমাধান করবে। বড় ভাই হিসেবে এটাই আমার চাওয়া।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর