July 10, 2026, 3:07 am

নারায়ণগঞ্জে ৪৬ হাজার ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

Reporter Name
  • আপডেট Saturday, December 16, 2023
  • 95 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ :: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাস থেকে তাদের আটক করে পুলিশ। পরে বাসের যাত্রীদের মাথার উপরে থাকা কেবিন লাইটের ভিতর (বাসের বডি ফিটিং) থেকে ৫টি বড় বান্ডেলে থাকা ছোট ছোট জিপার প্যাকেটে মোট ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ঝিনাইদাহের মহেশপুরের আইনুদ্দিন শেখের ছেলে শরিফুল ইসলাম (৩৫), নেত্রকোনার সুসং দুর্গাপুরের হোসেন আলীর ছেলে মাইনুদ্দিন (৩০) ও গাজীপুরের টঙ্গী দত্তপাড়ার আশরাফুলের ছেলে সাইফুল ইসলাম (২৩)। অভিযানে নেতৃত্ব দেওয়া নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর