July 10, 2026, 1:51 am

জামালপুরে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • আপডেট Friday, December 15, 2023
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, জামালপুর :: জামালপুর সদর উপজেলায় বাস-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে পিকআপভ্যানচালক মো. সুজা (৩৩), যাত্রী শামছুল ইসলাম (৪৫) ও আনোয়ার হোসেন (৪০) নামে তিনজন নিহত হয়েছেন।
এ সময় পিকআপ ভ্যানের পেছনে থাকা সিএনজি চালিত অটোরিকশার আরও পাঁচজন যাত্রী আহত হওয়া ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সুজা জামালপুর শহরের ফুলবাড়িয়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে, যাত্রী শামছুল ইসলাম সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সোবহানের ছেলে এবং আনোয়ার হোসেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার হরিপুর উত্তরপাড়া এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস ও জামতলী থেকে জামালপুরগামী একটি পিকআপ ভ্যান তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা দু’জন মারা যায় এবং পিকআপভ্যান চালক গুরুতর আহত হন।
এ সময় পিকআপের পেছনে থাকা সিএনজি চালিত অটোরিকশায় থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পিকআপভ্যানচালক মো. সুজাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশ। নিহত তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরে তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর