July 9, 2026, 9:51 pm

টঙ্গীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার মাদক ও মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Monday, December 11, 2023
  • 122 জন দেখেছে

আশরাফুল শ্রাবণ:: গাজীপুরের টঙ্গীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার টঙ্গী স্টেশন রোড এলাকায় মাদক ব্যবসায়ী কারীমার দেওয়া মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে গাজীপুরসহ টঙ্গীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা বলেন, আগামী ৭২ঘণ্টার মধ্যে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহার না করলে সাংবাদিক সমাজ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিবে। সাংবাদিকরা বলেন, টঙ্গীর ৪৬নং ওয়ার্ড কেরানীটেক বস্তির মাদক সম্রাজ্ঞী রুনা ও কারিমাসহ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা মাদকের টাকা দিয়ে গড়ে তুলেছেন পাহাড় সমান সম্পদ তাদের রয়েছে বিভিন্ন জেলায় একাধিক বাড়ি। রুনার এ সকল বিষয় নিয়ে আনন্দ টেলিভিশনে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয় এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা নিউজ প্রচার করলে তাদেরসহ মোট তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। গত ১ নভেম্বর গাজীপুর আদালতে সাংবাদিকদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। চিহ্নিত মাদক ব্যবসায়ী কারীমা ও রুনার পরিবারকে অতি দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।
মানববন্ধন শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি টঙ্গী স্টেশন রোড প্রদক্ষিণ শেষে টঙ্গী পূর্ব থানার সামনে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম। মানব বন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশ মো. আব্দুল্লাহ আল মামুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর