July 9, 2026, 9:51 pm

“মুজিব একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি দুইদিনব্যাপী বাউবিতে প্রদর্শিত

Reporter Name
  • আপডেট Monday, December 11, 2023
  • 102 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাউবির সহায়তায় শিক্ষক সমিতির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এর জীবনভিত্তিক বায়োপিক “মুজিব: একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি বাউবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে আজ সোমবার থেকে দুই দিন ব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে, আগামীকাল ১২ ডিসেম্বর মঙ্গলবার শেষ হবে। বিজয়ের মাসে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ ও তাদের পরিবারবর্গ অধীর আগ্রহে এই চলচ্চিত্রটি দেখেন।
এসময় বাউবির উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, ডিনবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। “মুজিব: একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাঁর অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়াসহ ইতিহাসের গুরত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি দেখে বর্তমান ও পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং অনুপ্রাণিত করার জন্য বাউবির শিক্ষক সমিতি এই চলচ্চিত্রটি বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর