July 9, 2026, 9:51 pm

টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস পালন

Reporter Name
  • আপডেট Monday, December 11, 2023
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল :: আজ ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদারদের কবল থেকে টাঙ্গাইল জেলা মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।  পরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন স্কুলকলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের জনগণ। এছাড়াও বিকেলে শহীদস্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর