August 24, 2026, 5:01 am

বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন বিশ্ব মানবাধিকার দিবস পালন

Reporter Name
  • আপডেট Sunday, December 10, 2023
  • 115 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ উপলক্ষে গতকাল রবিবার বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের কার্যালয়ে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সুর্দশন বাসফোর।
সংগঠনের উপদেষ্টা আশীষ কুমার অঞ্জন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক ভীম পাল্লী ডেভিড রাজ, বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব নন্দ কুমার বাসফোর, এ্যাড. প্রদীপ বাসফোর, সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি খোকন বাসফোর, যুগ্ম সম্পাদক রিপন বাসফোর, টাংগাইল মির্জাপুর শাখার সভাপতি সুবাশ বাসফোর, সাধারণ সম্পাদক মানিক বাসফোর, সদস্য নয়ন বাসফোর প্রমুখ।
সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা স্মারকে ভুষিত হন- বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাস গুপ্ত (অধীর), মেওয়া লাল বাষফোর চৌধুরী (মরনোত্তর), সাংবাদিক মোঃ বায়েজীদ হোসেন, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম (জিতু), মানবাধিকার কর্মী আশীষ কুমার (অঞ্জন)।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর