October 12, 2026, 7:27 pm

গাজীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

Reporter Name
  • আপডেট Saturday, December 9, 2023
  • 139 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার গাজীপুরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন হয়েছে। আজ শনিবার সকালে দুদক’র গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের প্রাঙ্গনে জাতীয় পতাকা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির কর্মসূচীর শুরু করা হয়। গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দুদকের সাবেক মহাপরিচালক মাহমুদ হাসান ও গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জাতীয় পতাকা এবং দুদক পতাকা ও বেলুন উত্তোলন করেন। পরে র‌্যালী ও ভাওয়াল রাজবাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে গাজীপুর টিআইবি-সনাক কমিটির কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণের কর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দুদকের সাবেক মহাপরিচালক মাহমুদ হাসান।
এতে বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এমএ বারী, কাজী আজিম উদ্দিন কলেজের উপাধ্যক্ষ ফাতেমা তুজ জোহরা, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর