August 24, 2026, 2:18 am

ঢাকায় আসছেন শাকিবের বিদেশি নায়িকা, শুরু হচ্ছে নতুন সিনেমা ‘রাজকুমার’

Reporter Name
  • আপডেট Thursday, December 7, 2023
  • 162 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: গত বছরের মাঝামাঝি সময়ে ঘোষণা এসেছিল ‘রাজকুমার’ নামের নতুন সিনেমা শুরু করছেন তরুণ পরিচালক হিমেল আশরাফ। যে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খান। তার সঙ্গে দেখা মিলবে যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফির। তবে নানা জটিলতায় শুটিং পিছিয়ে যায়। বসে থাকনেনি হিমেল আশরাফ। এই ফাঁকে নির্মাণ করেছেন তুমুল জনপ্রিয় হওয়া সিনেমা ‘প্রিয়তমা’। তখনই বলেছিলেন ‘প্রিয়তমা’ রিলিজের পরই আসলে শুরু করবেন ‘রাজকুমার’-এর শুটিং। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শুটিং।
পরিচালক হিমেল জানান, আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘রাজকুমার’-এর শুটিং। এই শুটিং এ অংশ নেবেন খোদ মার্কিন অভিনেত্রী ও মডেল কোর্টনি কফি। এরই মধ্যে তার বাংলাদেশে আসার প্রস্তুতি শুরু হয়েছে। ১০ ডিসেম্বরের আগেই তিনি দেশে আসবেন বলে জানান হিমেল। তবে সেটা ৯ ডিসেম্বর হওয়ার সম্ভবনাই বেশি।
ঢাকায় শুটিং দিয়ে ক্যামেরা চালু হবে ‘রাজকুমার’-এর। সপ্তাহখানেক শুটিং করে দেশে চলে যাবেন কোর্টনি। তারপর শাকিবকে নিয়ে ‘রাজকুমার’ টিম ছুটবে পাবনায়। সেখানে হবে আরেকটা অংশের শুটিং। তবে বেশির ভাগ অংশের শুটিং হবে আমেরিকায়। সেটা আগামী ১৫ জানুয়ারির মধ্যেই শুরু হওয়ার কথা বলে জানান পরিচালক হিমেল আশরাফ।
কোর্টনি কফির এটি প্রথম বাংলা ভাষার চলচ্চিত্র। শুটিংয়ের জন্য মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি শিখছেন বাংলা ভাষা। কয়েক দিন আগে বাংলা শেখার বিষয়টি তিনি নিজের ফেসবুক পেজের মাধ্যমেও জানিয়েছেনও। বাসার দেয়ালে বাংলা বর্ণমালা-সংবলিত সাদা বোর্ড টাঙিয়ে তা নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘আমি শিখছি।’
বাংলা শেখা প্রসঙ্গে হিমেল বলেন, ‘কোর্টনি তো আর অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। তবে স্ক্রিপ্টে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। তাঁর সিরিয়াসনেস মুগ্ধ করার মতো।’ কোর্টনি ও শাকিব খান ছাড়াও দেশি বেশ কয়েকজন শিল্পীর অভিনয় করার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর