July 9, 2026, 2:44 pm

কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যানের বাসভবনে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • আপডেট Thursday, December 7, 2023
  • 125 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন শিকদারের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সফিপুর এলাকায় চেয়ারম্যানের বাসভবনের তিনতলায় এ ঘটনা ঘটে।
ভবনে নিরাপত্তাকর্মী আমিনুল ইসলাম জানান, ভোরে একটি মাইক্রোবাসে করে এসে ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়ে ধোঁয়ায় তিনতলা অন্ধকার হয়ে যায়। ভেঙ্গে যায় ভবনের গ্লাস।
কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার বলেন, ভোরে দুর্বৃত্তরা ভবনের তিনতলায় ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের কয়টি গ্লাস ভেঙ্গে গেছে। পুলিশকে জানালেও দুপুর পর্যন্ত ঘটনাস্থলে আসেনি। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, বিষয়টি আগে কেউ জানায়নি। এখন শোনার পর ঘটনাস্থলে যাচ্ছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর