July 9, 2026, 1:33 pm

গাজীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তিুতমূলক সভা

Reporter Name
  • আপডেট Tuesday, December 5, 2023
  • 144 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উদযাপন কমিটির প্রস্তুতিমূলকসভার আয়োজন করে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ও দুদকের গাজীপুর জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় দুদকের সাবেক মহাপরিচালক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গাজীপুর’র সভাপতি মাহমুদ হাসান, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, দুদকের সজেকা, গাজীপুর’র উপ-পরিচালক মো. মোজাহার আলী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম, দুদকের সজেকা, গাজীপুরের সহকারি পরিচালক মো. সাইদুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গাজীপুর’র সাধারণ সম্পাদক মুকুল কুমার মল্লিক, সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন, সহকারি অধ্যাপক মো. আবুল হোসেন, মো. মুনীর হোসাইন মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচিগুলো হচ্ছে-সাইকেল র‌্যালি, বেলুন-ফেস্টুন উড়ানো, দুর্নীতি প্রতিরোধে আলোচনা সভা, মানববন্ধন, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর