October 12, 2026, 12:12 pm

ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৫

Reporter Name
  • আপডেট Monday, December 4, 2023
  • 140 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ডিবি পুলিশ পরিচয়ে এক প্রবাসীর ব্যাংক থেকে উত্তোলন করা ৬ লক্ষ টাকা লুট করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রিয়াজ ওরফে ডিবি রিয়াজ (৩৭), মনির ওরফে দারোগা মনির(৪৭), ড্রাইভার সোহেল রানা (৩৮), সুমন শেখ ওরফে আমির হোসেন (৪২) ও নেসার (৩২)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আজ সোমবার (৪ ডিসেম্বর ) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, গত ১২ নভেম্বর কুয়েত প্রবাসী রবিউল আউয়াল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একটি ব্যাংক থেকে ৬ লক্ষ টাকা উত্তোলন করে রিকশাযোগে বাড়িতে ফেরার পথে মালিভিটা এলাকায় একটি মাইক্রোবাস তার প্রতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ঢাকা-মাওয়া মহাসড়কে ফেলে যায়। এ ঘটনায় প্রবাসী রবিউল আউয়াল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করলে, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ সাভার ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ রাজধানী ও আশেপাশের জেলায় একাধিক মামলা রয়েছে বলে জানা তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর