July 9, 2026, 12:18 pm

বিজয় দিবস উপলক্ষে নতুন গান ‘সোনার বাংলাদেশ দেখতে চাই’

Reporter Name
  • আপডেট Monday, December 4, 2023
  • 137 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘সোনার বাংলাদেশ দেখতে চাই’। হাসানুজ্জামান মাসুমের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন চার কণ্ঠশিল্পী এলিটা করিম, জয় শাহরিয়ার, কিশোর দাশ ও কর্ণিয়া। গানটি প্রকাশিত হবে নতুন লেবেল প্ল্যাটফরমের ইউটিউব চ্যানেলে। সম্প্রতি গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে দেশের বিভিন্ন লোকেশনে। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
হাসানুজ্জামান মাসুম বলেন, ‘দেশমাতৃকার প্রতি ভালোবাসা জানাতেই আমাদের এই সম্মিলিত প্রয়াস। পাশাপাশি দেশের যে ক্রমবর্ধমান উন্নয়ন, সেটিও উঠে এসেছে গানের কথায়।
সুরকার ও কণ্ঠশিল্পী কিশোর দাশ বলেন, ‘দেশের গান বলতে আমরা সাধারণত আগের প্রজন্মের তৈরি কালজয়ী গানগুলোকেই বুঝি। আমাদের প্রজন্মের পক্ষ থেকে তাই দেশের জন্য নতুন এই গানের প্রয়াস। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর