স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মরহুম শাহজাহান সিরাজ সাজুর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার বিকেলে শোক সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে। টঙ্গীর আউচপাড়া রসুলবাগ আয়েশা সিদ্দিকা (রা) জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা কল্যাণ পরিষদের সভাপতি এম এম জালাল মাহমুদ, মহাসচিব আব্দুর রহমান, টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার হাবিবুর রহমান, উপদেষ্টা সৈয়দ আহমদ খন্দকার, জরিফ আহমেদ মন্টু, এস এম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল কাদের মোল্লা, রুহুল আমিন পাটোয়ারী, আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল কালাম সরকার, মাওলানা রবিউল আউয়াল, আলহাজ্ব মুজিবুর রহমান ও মোহাম্মদ নুরুল বাশার নুরী প্রমুখ। দোয়া মাহফিল শেষে কল্যাণ পরিষদের পক্ষ থেকে মরহুম শাহজাহান সিরাজ সাজুর পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।