মো. জাকির হোসেন, বিশেষ সংবাদদাতা :: গাজীপুর মহানগরীর টঙ্গীর পশ্চিম থানা কলাবাগান এলাকায় বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি দোকানসহ দোকান থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শুক্রবার রাত ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর কলাবাগান বস্তির একটি দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণ নেভানো হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অপরদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো মেরামত করে দেয়ার উদ্যোগ নিয়েছেন এবং সকালে মেরামতের কাজ শুরু করেন।
এ বিষয়ে স্থানীয় যুবলীগ কর্মী সুমন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. সাইফুল ইসলাম ভাই আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের খোঁজখবর নিয়েছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো মেরামত করে দেয়ার নির্দেশ দেন। তাই আমরা দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দোকানগুলো মেরামত করে দিচ্ছি।
এ বিষয়ে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. সাইফুল ইসলাম বলেন, আমি সবসময়ই অসহায়দের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। গতকাল রাতে কলাবাগান এলাকায় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বেশকিছু দোকান পুড়ে গেছে। খবর পেয়ে আমি দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছি। যুবলীগ নেতাকর্মীরা তাদের পাশে এসে সার্বিক সহযোগিতা করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নীতি ও আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সেই সংগঠনের কর্মীরা আজ আগুনে পুঁড়ে যাওয়া দোকানগুলোর মেরামতের কাজ করছে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আসছে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে (স্বতন্ত্র) এমপি প্রার্থী হয়েছি। আপনাদের আপদে বিপদে আমাকে পাবেন। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে গাজীপুর-২ সংসদীয় আসনকে দুর্নীতি ও মাদকমুক্ত করবো।