July 9, 2026, 11:11 am

গাজীপুরের কালিয়াকৈরে স্পিনিং কারখানায় আগুন

Reporter Name
  • আপডেট Monday, November 27, 2023
  • 105 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় করতোয়া নামের একটি স্পিনিং কারখানায় আজ সোমবার ভোর পাঁচটার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় করতোয়া স্পিনিং নামের একটি সুতা তৈরির কারখানায় আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ব্লু রুমে ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা দ্রুত বের হয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই রুমে থাকা বেশ কিছু তুলার বান্ডিল ও যন্ত্রাংশ পুড়ে গেছে। ব্লু রুমের যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কারখানার পরিচালক (অপারেশন) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, অল্প সময়ের মধ্যেই কারখানার আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ব্লু রুমের মেশিনের স্ফুলিঙ্গ থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর