August 25, 2026, 8:13 am

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে ২ ভারতীয় নাগরিক নিহত

Reporter Name
  • আপডেট Saturday, November 25, 2023
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা :: সাতক্ষীরার মিলবাজারে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রাইভেট কারের চালক। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত প্রাইভেট কারের চালককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির অসীম কুমার  (৬০) ও তাঁর স্ত্রী ছবি বিশ্বাস (৪৮)। আহত প্রাইভেট কারের চালক রফিকুল ইসলাম সজীব খুলনার ফুলবাড়ীগেট এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম জানান, সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে সয়াবিন তেলের কনটেইনার বোঝাই একটি ট্রাক নিয়ে খুলনায় যাচ্ছিলেন ট্রাকচালক সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুর এলাকার বাসিন্দা সেলিম। মিলবাজার এলাকায় বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছে ট্রাকচালক হঠাৎ ডান পাশে ঘুরিয়ে দেন ট্রাকটি। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। পালিয়ে যান ট্রাকচালক সেলিম।
ওসি বলেন, প্রাইভেট কারে  থাকা অসীম কুমার ও ছবি বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। আর হাত-পা ভেঙে গুরুতর আহত হন চালক রফিকুল ইসলাম সজীব। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক অসীম কুমার ও ছবি বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি আরও জানান, ভারতীয় নাগরিকদের পাসপোর্ট উদ্ধার করে পরিচয় জানা গেলেও তাঁরা বাংলাদেশে কী জন্য এসেছিলেন, তা জানা এখনো সম্ভব হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর