July 9, 2026, 1:49 pm

সাবেক টঙ্গী পৌর কমিশনার আবুল হোসেনের মৃত্যু

Reporter Name
  • আপডেট Friday, November 24, 2023
  • 129 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: সাবেক টঙ্গী পৌরসভার কমিশনার মো. আবুল হোসেন (৬৫) শুক্রবার রাত ৮টায় রাজধানীর একটি হাসপতাালে চিকিৎসাধীনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ভাইসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় টঙ্গী পাইলট স্কুল এণ্ড গার্লস কলেজ মাঠে মরহুমের জানাযা নামাজের সময় নির্ধারণ করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুম আবুল হোসেন সাবেক টঙ্গী পৌরসভার চার বার নির্বাচিত কমিশনার ছিলেন এবং গাজীপুর মহানগর বিএনপির সদস্য ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, সাবেক টঙ্গী পৌর মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার, মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, দৈনিক বিজয়বাংলা টিভি ডটকম এর প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর