August 25, 2026, 10:45 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের বর্ধিত সভা

Reporter Name
  • আপডেট Thursday, November 23, 2023
  • 115 জন দেখেছে

জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বুধবার রাতে টঙ্গী চেরাগ আলী মোল্লা কনভেনশন সেন্টার এক বর্ধিত সভার আয়োজন করা হয়। টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি মোঃ শফিক তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ দীন মোহাম্মদ নীরবের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মো. মোশিউর রহমান সরকার বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহম্মেদ কাজল।
বর্ধিত সভায় ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে গাজীপুর-২ আসেনর সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপিকে পুর্নরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এছাড়া ছাত্রলীগ কর্মীরা প্রতিটি পাড়া মহল্লা গিয়ে ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের ধারা তুলে ধরতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইতে হবে।
এ সময় টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক শ্রাবন বেপারী অপু, টঙ্গী-পশ্চিম থানা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিন মোল্লা, হাবিবুর রহমান, রিফাত শিকদার, রফিকুল ইসলাম সুমন মোল্লা, নাহিদ পারভেজ বিপ্লব, মেরাজ চৌধুরী মুবিন, সাহেদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার পিয়াস, সাব্বির খান, মেহেদী হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক সাফিন, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসাইন জয়, ৫২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. জাকির হোসেন, সাইফুল আলম সিয়ামসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর