August 25, 2026, 11:23 am

নাশকতার অভিযোগে টঙ্গীতে যুবদল নেতাসহ তিনজন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, November 22, 2023
  • 108 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীতে বাসে আগুন ও নাশকতার অভিযোগে যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, টঙ্গীর মধ্য আরিচপুরের মৃত মজিবুর রহমানের ছেলে মাহতাব সরকার মুরাদ (৪৭), টঙ্গীর এরশাদ নগরের ৫ নম্বর ব্লকের মৃত আবুল কালামের ছেলে নুরুল ইসলাম (৪০) ও টঙ্গী বাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে জাফর ইকবাল সজিব (২২)।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া নুরুল ইসলাম টঙ্গী যুব দলের নেতা। অন্য দুজনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তারা যুবদলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। গ্রেফতার তিনজন বাসে অগ্নিসংযোগ ও মহাসড়কে নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মন্ডল বলেন, তিনজন টঙ্গী পূর্ব এলাকায় যুবদলের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদেও গতকাল বুধবার গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর