শামীমা খানম :: গাজীপুরের টঙ্গীতে টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন এর অফিস উদ্বোধন। গত ১৭ ই নভেম্বর রাত 9 টায় টঙ্গ ীর টপ টেন টাওয়ারের নিচ তলায় অসহায়দের সাহায্যে টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর। জনাব মোঃ আলহাজ্ব সুলতান কমিশনার সাবেক ৩ নং ওয়ার্ডের সভাপতিতে, রবিউল ইসলাম রবিনএর পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপদেশ মন্ডলীর মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ আফিল উদ্দিন যুগ্ম আহবক ৫৭ নং ওয়ার্ড, এ বি এম আসলাম, এডভোকেট সুমন, বিপুলচন্দ্র ,পলাশ শেখ, মোঃ সাদিক , বিল্লাল হোসেন ,শরীফ মিয়া,আবু সাঈদ প্রোটন বিশিষ্ট সমাজসেবক। উপস্থিত ছিলেন টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন এর পূর্ণাঙ্গ কমিটির মোঃ আবু হানিফ সভাপতি ,মোঃ শফিকুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি ,মোঃ হেলাল খান সহ-সভাপতি, মোহাম্মদ সেলিম দেওয়ান সাধারণ সম্পাদক, মোঃ জহির খান সাধারণ সম্পাদক, মোহাম্মদ রবিউল ইসলাম রবিন সাংগঠনিক সম্পাদক, মোঃ আরিফ শেখ সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ রুবেল খান অর্থ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সুজানা, আরফিন ,জহুরা বেগম শিল্পী বেগম ,লিলি বেগম, সার্বিক সহযোগিতায় ছিলেন ,হেলাল, আরিফ, শরীফ, হাবির মিয়া ,সুজন, মোঃ মোস্তফা আরো অনেকে। ফিতা কেটে, কেক খাওয়ার মাধ্যমে প্রায় পাঁচশ লোকের মাঝে তবারক বিতরণে শেষ হয় এই শুভ উদ্বোধন।