July 9, 2026, 7:31 pm

গাজীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • আপডেট Sunday, November 19, 2023
  • 104 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে বিলের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার বরমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রিফজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু তামিম মিয়া (৭) ও তার ছোট ভাই ইসমাইল হোসেন (৪)। তারা ওই গ্রামের কাঠমিস্ত্রি মো. আল-আমিনের ছেলে।
নিহত দুই শিশুর স্বজন ঈমান আলী জানান, দুপুরে বাড়ির পাশের অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল তামিম ও ইসমাইল হোসেন। এ সময় ছোট ভাই ইসমাইল হোসেন পাশের কিবরিয়ার মাছের বিলের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাড়াহুড়ো করে বড় ভাই তামিম পানিতে ডুবে যাওয়া ইসমাইল হোসেনকে উদ্ধারের চেষ্টা করলে সেও পানিতে পড়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুরা কেউ বুঝতে পারেনি। কিছু সময় পর খেলতে থাকা শিশুদের মধ্যে একজন ইসমাইল হোসেনের মরদেহ পানিতে ভাসতে দেখে কান্নাকাটি শুরু করলে স্থানীয় এক নারী পানি থেকে ইসমাইল হোসেনের মরদেহ তুলেন। এর ঘণ্টা খানের পর বেলা সাড়ে তিনটার দিকে পুকুর থেকে তামিমের মরদেহ তুলে আনা হয়।
শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, দুই ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর