July 9, 2026, 8:45 pm

টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু’র স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, November 18, 2023
  • 121 জন দেখেছে
স্টাফ রিপোর্টার, টঙ্গী :: কলমযোদ্ধা দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাব- এডিটর, সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার প্রধান সম্পাদক, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু’র স্মরনে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । সাংবাদিক উন্নয়ন কেন্দ্র শুক্রবার (১৭ নভেম্বর)  বাদ মাগরিব গাজীপুরের টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চল-১ হল রুমে এ শোক সভার আয়োজন করে। টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি ও সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের পরিচালনায় শাহজাহান সিরাজ সাজুকে নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন শোকসভার আহ্বায়ক ও দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, দৈনিক বাংলাভূমির সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম নূরুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ আতিক,  সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, সাংবাদিক শামসুল হক ভূইয়া, গাযী খলিলুর রহমান, টঙ্গী রিপোর্টাস ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী, শেখ আজিজুল হক, রোমান শেখ, সংস্কৃতি কর্মী শেকানুল ইসলাম শাহী, আ স ম জাকারিয়া, বীরমুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, নিজাম উদ্দিন, আজিজ টিপু, সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহানগর সভাপাতি মনিরুল ইসলাম রাজিব,  সাংবাদিক সাদেক হোসেন খান, মাকসুদ আহমাদ রবিন,  জাহাঙ্গীর আকন্দ, আওলাদ হোসেন, হানিফ হোসেন, ইউনুস আলী, আশিকুর রহমান, তানজিল মাহমুদ হিমেল, তৈয়বুর রহমান, জাহিদ হোসেন জনি, জহির হোসেন, আহমেদ মাঝি, মরহুমের পরিবারের পক্ষ থেকে তার ভাই আব্দুল হান্নান ভূইয়া, হাসান আল মামুন, ছেলে সোহান প্রমূখ। স্মৃতিচারণে  সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু’র কর্মময় জীবন ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি  ৮০ ও ৯০ দশকে টঙ্গীর সাংবাদিকদের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি ছিলেন সদা হাসোজ্জল ও অত্যন্ত বন্ধু বৎসল। আলোচনা শেষে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজুর‌ রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মরহুমের জন্য ও টঙ্গীর সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, মাহবুব তরফদার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর