নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :: কক্সবাজারের উখিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও গুলিসহ মো. জোবায়েদ নামের একজনকে আটক করেছে। আজ বুধবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
ওসি বলেন, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক জোবায়েদ (৪০) রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গলখালী কাঁকড়াছড়ি ডাকবাংলা উজানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। সে বর্তমানে উখিয়ার মাছকারিয়া এলাকায় বসবাস শুরু করেছে।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আসামির বসতঘরে তল্লাশী চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), যার মধ্যে ১টির কাঠের বাটসহ লম্বা ১১ ইঞ্চি এবং অপরটি ১১.২ ইঞ্চি এবং একটি শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।