নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহের তারাকান্দায় থানার বিদায়ী অফিসার ইনচার্জ আবুল খায়েরকে বিদায় সংবর্ধনা ও সদ্য যোগদানকারী মোহাম্মদ আবদুল্লা আল মামুনকে বরণ উপলক্ষে তারাকান্দা অফিসার্স ক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক,সহকারি কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রণ ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, জেলা পরিষদের সদস্য মেজবাউল আলম রুবেল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,সমাজ সেবা কর্মকর্তা রুবেল মন্ডল,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জোবায়ের হোসেন,ইউপি চেয়ারম্যান একেএম আজাহারুল ইসলাম সরকার,আব্দুল খালেক তালুকদার প্রমূখ।