স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ফাইনাল খেলা শনিবার বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুল করিমের পরিচালনায় খেলা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এড. রীনা পারভিন, গাজীপুর সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদ আলী জবে, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এড. আয়েশা আক্তার, আওয়ামী লীগ নেতা মো. আফসার উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. বশির উদ্দিন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহম্মেদ কাজল প্রমুখ। খেলায় গাজীপুর মহানগর ক্রীড়া সংগঠন ২/০ গোলে গাজীপুর সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।