মুহম্মদ আবুল বাশার, ময়মনসিংহ :: বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্টিত হয়।আজ শুক্রবার (১০-নভেম্বর) অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড.আবদুর রাজ্জাক এমপি। মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ বাবু এমপি অনুষ্টানে সভাপতিত্ব করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ এহতেশামুল আলম ; সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।