মো. জাফর আলী :: টঙ্গীতে বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশ আজ শুক্রবার মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি মোশারেফ মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ডালিমের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আজমত উল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সাবেক সদস্য আলহাজ্ব কাজী মোঃ সেলিম, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুকুল সরকার, আওয়ামী লীগ নেতা মোঃ শাজাহান তপন, দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার আনোয়র আলী চৌধুরী, নেতা মোঃ ফারুক আহম্মেদ, এসএম রাসেল, হাফিজ উদ্দিন ব্যাপারী, ইলিয়াস উদ্দিন ব্যাপারী, কামাল উদ্দিন, আব্দুল হামিদ, আলামিন মীর, পারভেজ মিয়া, সোহেল আহম্মেদ শেখ, মিস্টার তালুকদার, হাজী আবুল কাসেম, তুরজাউন তানজিলা, তাসলিমা আক্তার জলি, মনির হোসেন ভান্ডারী, সহিদুল ইসলাম শহিদ, মোঃ রুবেল মিয়া, গোলাম মাউলা, রফিকুল ইসলাম জুয়েল, বজেন্দ্রনাথ প্রমুখ। আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করা হয়েছে এবং গণভোজের আয়োজন করা হয়েছে।