স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর শিলমুন পশ্চিম পাড়া রেল লাইন এলাকায় আজ শুক্রবার দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে স্থানীয় জনতা। আটককৃত ছিনতাইকারীরা হলো- নাঈম (২৬) ও মামুন (২৩)। তারা উভয়েই টঙ্গীর ৪৭নং ওয়ার্ড মরকুন পশ্চিমপাড়া এলাকায় বসবাস করেন।
স্থানীয়রা জানান, সকাল ৯টায় শিলমুন পশ্চিম পাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় এক ব্যক্তির পথরোধ করে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই দুই ছিনতাইকারীকে আটক করে। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।
স্থানীয়রা আরো জানান, প্রতিনিয়তই এখনে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় ছিনতাইকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এ বিষয়ে ৪৭নং ওয়ার্ড বিট পুলিশ কর্মকর্তা এসআই এহতেশামের সাথে যোগাযোগ করা হলে তিনি দুই ছিনতাইকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।