August 25, 2026, 9:58 am

টঙ্গীতে আব্দুর রশিদ ভূঁইয়ার ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Thursday, November 9, 2023
  • 191 জন দেখেছে

মো. জাফর আলী :: টঙ্গীতে শ্রমিক নেতা মরহুম আব্দুর রশিদ ভূঁইয়া ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বুধবার তাঁর নিজ বাড়ীতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্দুর রশিদ ভূঁইয়ার মোমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টির সদস্য মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ভার্চুয়ালে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামছুন্নাহার ভূঁইয়া এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রশিদ ভূঁইয়া মোমরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, মরহুমের ছোট ভাই এড. শাহাদাত হোসেন ভূঁইয়া, মেয়ে শারমিন আক্তার রিনি, সম্মানিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সভাপতি এড. শওকত আলী, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, গাজীপুর মহানগর গণতান্ত্রিক পার্টির সভাপতি ডাঃ এম এ কাশেম, সম্মেলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সাবেক সভাপতি মোস্তফা কামাল বাদল, সাংগঠনিক সম্পাদক শাজহাজান শোভন, অর্থ সম্পাদক উজ্জল লস্কর, টঙ্গী থানা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হ্যাপি আক্তার, গাজীপুর সদর থানা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুলেখা আক্তার ঝুমু, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডালিম, আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়ারল ট্রাস্টের সদস্য মোঃ হেলাল উদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক থানার সভাপতি আনোয়ারা বেগম, টঙ্গী পূর্ব থানা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মোঃ টুটুল মিয়া, সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।
এসময় বক্তারা আব্দুর রশিদ ভূঁইয়ার কর্ম জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি অসহায় মানুষের পাশে থেকে সুখ দুঃখ দেখলে ঝাঁপিয়ে পড়তেন এবং সবসময় অসুস্থ মানুষের পাশে থাকতেন। আলোচনা সভার শেষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল গণভোজের আয়োজন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর